বাউবির ১০ ও ১১ জুলাইয়ের গউঝ প্রোগ্রামের পরীক্ষা স্থগিত

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গউঝ প্রোগ্রামের ২৬১তম টার্মের দ্বিতীয় সেমিস্টারের ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত মো. হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত গউঝ প্রোগ্রামের ২৬১তম টার্মের দ্বিতীয় সেমিস্টারের আগামী ১০ ও ১১ জুলাই শুক্রবার ও শনিবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও পরবর্তী আপডেট জানতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights