বাগেরহাটে বসুন্ধরা শুভসংঘের বিশেষ আলোচনা সভা

অনলাইন ডেস্ক

বাগেরহাট জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার আয়োজনে বাগেরহাট রেড ক্রিসেন্ট ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা বাগেরহাটের রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বেকার সমস্যা সমাধানসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। একইসঙ্গে আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।

বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার সভাপতি মামুন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল আমীন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তিলকা সারহানা তমা, যুগ্ম সাধারণ সম্পাদক টুম্পা আক্তার মিম, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান, অর্থ সম্পাদক রোমানা খাতুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঐশ্বর্য আক্তার ভাবনা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ রায়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিলি আক্তার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাতুল কুমার শীল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলিমুন হক মুন্না, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি মোল্লা, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও নির্বাহী সদস্যরা।

বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি তিলকা সারহানা তমা বলেন, বাগেরহাটে রাস্তাঘাট, সুপেয় পানি, জলাবদ্ধতাসহ দীর্ঘদিনের নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে আজকের আলোচনা সভা থেকে আমরা ১০ দফা প্রস্তাবনা তৈরি করেছি। এই প্রস্তাবনাগুলো বাগেরহাট-২ আসনের সব প্রার্থীর কাছে তুলে ধরা হবে। যাতে তারা তাদের নির্বাচনী ইশতেহারে এগুলো অন্তর্ভুক্ত করেন এবং বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights