বাড্ডায় রিকশার গ্যারেজে আগুন

অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডা ইয়াসিন নগরে একটি রিকশার গ্যারেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। শুক্রবার দুপুর ১টা ২০ এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বেলা ১টা ২০ মিনিটে আমাদের কাছে খবর আসে বাড্ডায় রিকশার গ্যারেজে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights