বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২২ এপ্রিল সন্ধ্যার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) ও হাসান (২০)।

পুলিম জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ‘আবীর রাবার বাগান’ থেকে বুধবার রাত দেড়টায় সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে বাগানের স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়ে। এ সময় বাগানে নারী ও শিশুসহ ১৩ জন অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা তাদের মধ্য থেকে ৩ যুবককে অজ্ঞাতস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও আশপাশের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights