বান্দরবানে ধর্ষণে অভিযুক্ত আসামি গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বিকেলে মোঃ কায়সার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। লামা থানার ওসি শহীদুল ইসলাম চৌধুরী জানান, ভিকটিমের দায়ের করা মামলায় ওই ব্যক্তির নাম উল্লেখ করা ছিল। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হ্লাথুই পাড়ায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভিকটিম বাদী হয়ে মোঃ কায়সারের বিরুদ্ধে লামা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওসি জানান, মামলা দায়েরের পর থেকে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছিল। গোপন সূত্রে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে শুক্রবার বিকেলে লামার উপজেলা সদরের লাইনঝিরি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে ধর্ষণের বিচার দাবি করে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights