বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

অনলাইন ডেস্ক
বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এ অবস্থায় বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রবিবার সকালে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১৭৭, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’।

রবিবার (১৮ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকার এ বায়ুমান রেকর্ড করা হয়।

আজ একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ছিল ২৩৯। দ্বিতীয় ভারতের দিল্লি ২০৭ স্কোর, তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরের স্কোর ২০৪, মুম্বাই ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ছিল।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় শীর্ষ ১০ শহরের একিউআই স্কোর ছিল ১৬১ থেকে ২৩০-এর মধ্যে। এসব শহরের বায়ুমান জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ হলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights