বায়ুদূষণ: রাজধানীর ১০ এলাকার বাতাস ভয়ানক দূষিত

অনলাইন ডেস্ক

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। সোমবার সকালেও শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছে।

আজ সোমবার সকাল সোয়া ৮টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। একিউআই স্কোর ৩০১ ছাড়ালে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার ১০ এলাকায় বাতাসের একিউআই স্কোর ছাড়িয়ে গেছে ৩০১। এ সময় মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় বাতাসের একিউআই স্কোর বিরাজ করছিল ১১২৭। এ সময় শান্তা ফোরাম (৭৮৯), কল্যাণপুর (৭০৪), পশ্চিম নাখালপাড়া সড়ক (৪৫০), মার্কিন দূতাবাস (৪৩১), সাভারের হেমায়েতপুর (৪০৪), পীরেরবাগ রেললাইন (৪০০), গুলশান লেক পার্ক (৩৮৫), মাদানি এভিনিউ (৩৫৭), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (৩৫৬) এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।

তালিকায় দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দুই শহর কলকাতা (২৯২) ও দিল্লি (২২৫)। তৃতীয় ও পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৫১) ও সেনেগালের ডাকার (২১১)। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights