বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আমিরাতের
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ইরানি দাবি নাকচ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এ–সংক্রান্ত সংবাদমাধ্যমের প্রতিবেদন ‘মিথ্যা’।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সেনাবাহিনীর বরাতে দাবি করে, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে কয়েক ডজন ড্রোন পাঠানো হয়েছে। সেখানে মার্কিন সামরিক সদস্য ও হেলিকপ্টার অবস্থানরত স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করা হয়।
ইরানের সেনাবাহিনীর দাবি, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।
তবে আল মিনহাদ বিমানঘাঁটিতে কোনো হামলা হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতিরও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আল মিনহাদ বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র: আল জাজিরা
Ministry of Defence Denies Reports of Attack on Al Menhad Air Base
The Ministry of Defence has denied media reports claiming that Al Menhad Air Base was targeted by missiles, confirming that such reports are false.
The Ministry affirmed that the Armed Forces remain on a high… pic.twitter.com/qVdCiYbNq2
— وزارة الدفاع |MOD UAE (@modgovae) August 31, 2026
