বিরল অসুখে ভুগছেন আলিয়া ভাট!

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় দক্ষতা দিয়ে ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন। জানা যায়, বিরল এক অসুখে ভুগছেন তিনি। সম্প্রতি বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নিজের এক গুরুতর অসুখের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট। ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ নামের এ অসুখটিতে অভিনেত্রী নাকি ছোট থেকেই ভুগছেন।

এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়, সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া।
তিনি বললেন, ‘এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।’

এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান।

তার বিয়ের দিনের কথা স্মরণ করে ভক্তদের সঙ্গে একটি বিষয় শেয়ার করেন আলিয়া। তিনি বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত (বি সাইনি) এর বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights