বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় দুবাই

অনলাইন ডেস্ক

বিশ্বের শীর্ষ ২০ ধনী শহরের তালিকায় স্থান পেয়েছে দুবাই। শুধু তাই নয়, আরব বিশ্বের শীর্ষ ধনী শহরের মর্যাদাও অর্জন করেছে শহরটি।

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ে বর্তমানে ৮১ হাজার মিলিয়নিয়ার (অন্তত ১০ লাখ ডলারের মালিক), ২৩৭ জন সেন্টিমিলিয়নিয়ার (যাদের সম্পদের পরিমাণ ১০ কোটি ডলারের বেশি) এবং ২০ জন বিলিয়নিয়ার (যাদের সম্পদের পরিমাণ ১০০ কোটি ডলার বা তার বেশি) বসবাস করছেন।

ব্রিটেনভিত্তিক বিনিয়োগ ও আবাসন-সম্পর্কিত পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিস রিপোর্ট ২০২৪’-এ এসব তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ধনীতম ২০ শহরের মধ্যে দুবাইয়ের অবস্থান ১৮তম।

দুবাই বছরের পর বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল হওয়ায় বৈশ্বিক ধনকুবেররা সেখানে ভিড় জমাচ্ছেন। তাদের অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক দশকে দুবাইয়ে ধনীদের যাতায়াত ও অর্থনৈতিক কার্যক্রম ১০২ শতাংশ বেড়েছে। বিশ্বের অন্য কোনো শহরে এত দ্রুত হারে এমন প্রবৃদ্ধি দেখা যায়নি বলেও এতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights