বিশ্ব পরিবেশ দিবসে ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক সেমিনার

অনলাইন প্রতিবেদক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘কার্যকর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে কঠিন বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার পরিবেশ অধিদপ্তর এবং ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকনটাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ উদ্যোগে ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ​পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন, ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়াটারএইড বাংলাদেশের ডিরেক্টর, প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি, পার্থ হেফাজ সেখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইফ মনজুর-আল-ইসলাম, টিম লিডার, গোফরইমপ্যাক্ট, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকনটাক্ট বাংলাদেশ কনসোর্টিয়াম। পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সৈয়দ আহমদ কবীর ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আইনি কাঠামো, প্রাতিষ্ঠানিক সমন্বয় ও অংশীজনদের অংশগ্রহণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারের বিষয়ভিত্তিক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন আইটিএন-বুয়েটের পরিচালক অধ্যাপক ড. রওশন মমতাজ; ইউএন অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)-এর লিড ইনভাইরনমেন্টাল ইঞ্জিনিয়ার ড. তারিক বিন ইউসুফ; দি সিটি ব্যাংক পিএলসি-এর অপারেশনাল হেড, সাস্টেইনেবল ফাইন্যান্স মোল্লা করিমুল ইসলাম; পরিবেশ অধিদফতরের পরিচালক (পরিবেশগত ছাড়পত্র) মাসুদ ইকবাল মো: শামীম, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ শামসুল হক; প্রমুখ।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোকপাত করেন সুইসকনটাক্ট বাংলাদেশের ইন্সপায়ার প্রকল্পের টিম লিডার বিলকিস তাহমিন খান।

​অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াটারএইড বাংলাদেশের প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হেফাজ সেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights