বৃষ্টির বাগড়ায় কপাল পুড়লো লঙ্কানদের

অনলাইন ডেস্ক

এবারের চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে খাদের কিনারায় ছিলো শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে নেপালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের সামনে। কিন্তু ফ্লোরিডায় বৃষ্টির বাগড়ায় কপাল পুড়েছে লঙ্কানদের।

বাংলাদেশ সময় বুধবার (১২ জুন) ভোর সাড়ে ৫টায় শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা-নেপাল ম্যাচটি। মুষলধারে বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচ। এই ফলাফলে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেল লঙ্কানরা।

ম্যাচের দিন সকাল থেকেই সেখানে তুমুল বৃষ্টিপাতে ভেজা ছিল পুরো আউটফিল্ড। থেমে থেমে বৃষ্টির কারণে হতে পারেনি টসও। বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এতে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এর ফলে ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই গেল শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights