বেনাপোলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

শিশুকে ধর্ষণের অভিযোগে ইকবাল হোসেন নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। স্থানীয় কাগজপুকুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের মুজিবর রহমানের ছেলে। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে রবিবার মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার বিকালে বেনাপোল সীমান্তবর্তী একটি গ্রামে প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অন্যদের সাথে খেলছিল। এসময় ওই বাড়িতে থাকা যুবক ইকবাল হোসেন তাকে মুখ চেপে ধরে তার রুমে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটকে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে আলামত সংগ্রহ করতে মেডিকেল পরীক্ষার জন্য শিশুটিকে রবিবার সকালে যশোর সদর হাসপাতালে পাঠায়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, শিশুর বাবা ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শিশুকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights