বেনাপোল ইমিগ্রেশনে সাবেক ওয়ার্ড কাউন্সিলর গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যার দিকে ইমিগ্রেশনের সময় সন্দেহ হওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।

আলফাজ উদ্দিন সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার আসামি।
পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি কলারোয়া পৌরসভার আওয়ামী লীগের নেতা। গ্রেফতার এড়াতে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, সন্ধ্যার দিকে কলারোয়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আলফাজ উদ্দিনকে সন্দেহজনক অবস্থায় ইমিগ্রেশন থেকে গ্রেফতার করা হয়। তিনি সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার আসামি বলে স্বীকার করেন। তাকে সাতক্ষীরা সদর থানায় রাতেই হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights