বোচাগঞ্জে প্রধানমন্ত্রীর কাছে ইসলামী ফাউন্ডেশনের স্মারকলিপি প্রদান

আব্দুস সালাম দিনাজপুর প্রতিনিধি :
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে প্রতিষ্ঠিত ইসলামী উন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সকল জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করেছে বোচাগঞ্জ উপজেলা মাউশিক শিক্ষক কল্যান পরিষদ বাংলাদেশ। বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল সরকারী ছুটিতে থাকায় স্মারকলিপি গ্রহন করেন নিবার্হী অফিসার এর প্রতিনিধি মো. সামিউল আলম।
গতকাল ১০ মে বুধবার সকাল ১০টায় স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মাউশিক শিক্ষক কল্যান পরিষদের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা মো. জবাইদুর রহমান, বোচাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মাওলানা মো. তমিজউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মো. দুলাল হোসেন, সহ-সভাপতি হাফেজ মো. নূরনবী, সহ-সাধারণ সম্পাদক আ. আজিজ, মো. নূরে আলম সিদ্দিক, হাফেজ মো. আইয়ুব আলী প্রমুখ।

ক্যাপশনঃ বোচাগঞ্জে মসজিদভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি প্রদান করছেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights