ব্যাটিং শুরু করেছেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভর দুপুরের আসেন তামিম ইকবাল। পুনর্বাসন প্রক্রিয়া শেষে অপেক্ষা ছিলেন ব্যাটিং শুরুর। দুই ফিজিওর তত্ত্বাবধানে দেড় মাস পর অবশেষে সাবেক অধিনায়ক ব্যাট হাতে ফেরার লড়াই শুরু করে দিয়েছেন।

লন্ডন থেকে প্রাথমিক চিকিৎসা শেষে দেশে ফিরে কিছুদিন বিশ্রামে ছিলেন তামিম। এরপর ওয়ার্ম আপ করে ফিটনেসের কাজ শুরু করেছিলেন তামিম। বাকি ছিল কেবল ব্যাটিং অনুশীলন করা। সেই ব্যাটিং অনুশীলনেও এবার দেখা গেল টাইগার ওপেনারকে।

আজ রবিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে নেমে পড়েন তামিম। দুপুর আড়াইটা নাগাদ ব্যাট করতে নেমে প্রায় মিনিট বিশেকের মতো ব্যাট চালান তারকা এই ওপেনার। এ সময় নেটের পেছনে সর্বক্ষণই সবকিছু পর্যবেক্ষণ করছিলেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।
প্রথম দিনে অবশ্য থ্রোয়ারের বল খুব বেশি গতির দেখা যায়নি। তবে সব বলকেই বেশ সাবলীল ভাবেই সামলাতে দেখা গেছে তামিমকে। ব্যাটিং অনুশীলন শেষে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তামিম চলে যান মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে।

মূল মাঠে গিয়ে নতুন করে বিসিবির সঙ্গে যুক্ত হওয়া পুনর্বাসন কেন্দ্রের প্রধান কিরন থমসকে নিয়ে খানিকক্ষণ রানিং করেন তামিম। এ ছাড়া থমস তাকে বেশ কিছু শারীরিক চর্চাও দেখিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights