ব্রাজিলকে টপকে গ্রুপ সেরা হতে চায় মরক্কো

স্পোর্টস ডেস্ক
২০২৬ ফিফা বিশ্বকাপে নকআউট পর্বে জায়গা প্রায় নিশ্চিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থেকে সরে আসছেন না মরক্কোর প্রধান কোচ মোহামেদ ওয়াহবি। তার মূল লক্ষ্য এখন ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপের শীর্ষে থেকে পরবর্তী রাউন্ডে যাওয়া।

গ্রুপ ‘সি’-তে বৃহস্পতিবার ভোরে আটলান্টায় হাইতির মুখোমুখি হবে মরক্কো। এই ম্যাচে হার এড়ালেই নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের। আর জয় পেলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে বড় সুবিধা পাবে আফ্রিকান দলটি।

একই সময়ে মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। সেই ম্যাচে জয় পেলে তাদেরও পয়েন্ট হবে ৭। ফলে মরক্কো ও ব্রাজিল দুই দলের পয়েন্ট সমান হয়ে গেলে গোল ব্যবধান ও অন্যান্য অন্যান্য শর্ত অনুযায়ী নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

বর্তমান অবস্থায় দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল, আর সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো।

গ্রুপ রানার্সআপ হলে শেষ ৩২-এ শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হতে পারে মরক্কোকে। তবে এসব হিসাব-নিকাশ নিয়ে ভাবতে নারাজ কোচ ওয়াহবি।

ম্যাচের আগে তিনি বলেন, ‘আমার প্রথম লক্ষ্য হাইতিকে হারানো এবং ব্রাজিলের ওপরে থেকে গ্রুপ শেষ করা।’

সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে আলোচনাকে গুরুত্ব না দিয়ে তিনি আরও বলেন, ‘শেষ ৩২-এ নেদারল্যান্ডস, জাপান, ফ্রান্স বা আর্জেন্টিনা, কে আসবে, তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের ফোকাস শুধু পরের ম্যাচে।’

দল নির্বাচন প্রসঙ্গে ওয়াহবি জানান, পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে তাদের।

গ্রুপ ‘সি’-তে শেষ রাউন্ডের ম্যাচগুলোই এখন নির্ধারণ করবে কোন দল শীর্ষে থেকে শেষ ৩২-এ যাবে এবং কার সামনে অপেক্ষা করছে কঠিন নকআউট সমীকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights