ব্রেক ফেল করা ট্রেনের মতো ছুটছে ভারত : ওয়াসিম আকরাম

অনলাইন ডেস্ক

এবারের বিশ্বকাপে শিরোপার দৌড়ে অনেকেই এগিয়ে রেখেছে ভারতকে। ইতিমধ্যে সেটির প্রমাণও দিয়েছে দলটি। টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রোহিত-কোহলিরা।

বিশ্বকাপে ভারতের এমন ছুটে চলাকে ‘ব্রেক ফেল’ ট্রেনের সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তার মতে, বিশ্বকাপে ভারত এখন অদম্য, যাদের থামানো যায় না।

গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ছয় উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় পায় ভারত। ম্যাচের পর এক অনুষ্ঠানে ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।
ওয়াসিম আকরাম বলেন, ভারত এখন ব্রেক ফেল করা ট্রেনের মতো ছুটছে। এভাবেই তারা এগিয়ে চলেছে। তাদের প্রয়োজনীয় অস্ত্র আছে, মেধা আছে, দক্ষতা আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তারা জানে কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights