ভবিষ্যতে ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে আমাদের : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৭৯৪ ডলার। ভবিষ্যতে যখন ১২ বা ১৪ হাজার ডলার আয় হবে, তখন আমাদের ইউরোপের সঙ্গে ধাক্কা দেয়ার সক্ষমতা হবে।’

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডে নিজ বাসভবনে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন মন্ত্রী। ড. আব্দুস শহীদ আরও বলেন, শুধু স্মার্ট পোশাক-আশাকে নয়, কাজকর্মসহ সব ক্ষেত্রে উন্নতি হলে বিশ্ব এমনিতেই বাংলাদেশের দিকে আসবে।

‘তবে আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসছেন। তারা আমাদের দেশের প্রশংসা করছেন। বিদেশিরা বলছেন, কোনো ধরনের সহায়তা লাগলে তাদের জানাতে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বিশ্বদরবারে পরিচিত একটি দেশ’ ,বলেও তিনি উল্লেখ করেন।
এদিন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের ১৭ জন দরিদ্র রোগীর মধ্যে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী। এছাড়া দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শারিরিকভাবে অক্ষম ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আরও ১০ জনকে নগদ অর্থও বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights