ভাঙ্গায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে শনিবার (২৫ জানুয়ারি) বিকালে হিরালদি গ্রামের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। ঘারুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি খন্দকার লিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সাইবার টিমের সভাপতি গুল আফরোজ মজুমদার, ফরিদপুর জেলা কৃষক দলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব মুরাদ হোসেন, ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী, ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি সাইদ মুন্সী, পৌর কৃষক দলের সভাপতি আলম মুন্সী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights