ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ভিন্ন ভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে আটক ২২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, হন্তান্তর করা ২২ বাংলাদেশি ভারতের হায়দরাবাদ জেলখানায় বন্দি ছিলেন। এদের মধ্যে ১২ জন নারী ও ১০ জন পুরুষ রয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights