ভারতে পিকনিকে যাওয়ার পথে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৪
অনলাইন ডেস্ক
ভারতে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২৭ জন। বুধবার ভোর পাঁচটার দিকে আসাম রাজ্যের দেরগাঁওয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৪৫ জন যাত্রী নিয়ে পিকনিক করতে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরের উদ্দেশে যাচ্ছিল বাসটি। এ জন্য রাত ৩টায় যাত্রা শুরু করে বাস। গন্তব্যে পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সকলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
