ভারত সফর শেষে দেশে ফিরলেন জাতীয় পার্টির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

সাতদিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে, গত ৭ অক্টোবর ভারত সফরে যান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

ভারত সফর শেষে দেশে ফেরা জাপা মহাসচিবকে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খানসহ জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights