ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন : আমিনুল হক

অনলাইন ডেস্ক
ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক ভোটারদের উদ্দেশে বলেছেন, ভোট আপনার নাগরিক অধিকার। আপনাদের মূল্যবান ভোটটি এমন কোনো মার্কায় দেবেন না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং যারা নারীদের অসম্মান করে কথা বলেছে।

তিনি বলেন, আপনাদের ভোট নষ্ট করবেন না; বরং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়ে সোমবার বিকেলে মিরপুরে আয়োজিত এক গণমিছিলে তিনি এসব কথা বলেন।

মিরপুর ১২ নম্বর ‌‘সি’ ব্লক থেকে শুরু হওয়া এই গণমিছিল মিরপুর ১১ ও ১০ নম্বর হয়ে আসনের প্রতিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমি পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষের ভোটে জয়ী হলে আমি প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights