ভোলায় উপকূলের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ভোলা প্রতিনিধি
ভোলায় বেড়িবাঁধের দুই শতাধিক ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ।
শনিবার সকালে উপকূলীয় জেলা ভোলার দৌলতখানের হাজিপুর ইউনিয়ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি এই শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন।
এই সময় তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে এই সকল হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এর আগে তিনি দৌলতখান উপজেলার সিপিপি সদস্যদের ও ভোলায় রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারদের নিয়ে পৃথক দুটি মতবিনিময় সভায় অংশ নেন।
এছাড়াও ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিতা হাজিপুর ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মোস্তফা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা ইউনিটের আজীবন সদস্য শহীদ জিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, ব- দ্বীপ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র স্বেচ্ছাসেবক মীর মোশারেফ অমি প্রমুখ।
