মধ্য বাড্ডায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডা এলাকায় রাত ১০টার দিকে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়াও, ককটেল বিস্ফোরণ ঘটেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান জানিয়েছেন, আজ রাতে মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লেগেছে, তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনও জানা যায়নি।

এর আগে সন্ধ্যায় রাজধানীর ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে চলন্ত গাড়ি থেকে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ৯টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত সাড়ে ৯টার দিকে বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় সোমবার ঘোষণা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights