মহাকাশ থেকে তোলা মেঘের মনোমুগ্ধকর ছবি শেয়ার করলেন নাসার মহাকাশচারী

অনলাইন ডেস্ক

পৃথিবী থেকে মেঘ দেখতে আমাদের খুব পরিচিত লাগে। কিন্তু মহাকাশ থেকে এর রূপ একদম আলাদা। নাসার মহাকাশচারী জেসিকা মেয়ার সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে তোলা মেঘের কিছু অসাধারণ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ছবিগুলোতে প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিম অংশের আকাশের ভয়ংকর ঝড়ের মেঘ (থান্ডারক্লাউড) দেখা যায়।

জেসিকা মেয়ার তার পোস্টে জানান, মহাকাশ কেন্দ্র থেকে মেঘ দেখাটা সত্যিই জাদুকরী। এদের আকার ও ধরন অগণিত। সাধারণত মেঘ দেখতে খুব শান্ত মনে হলেও কখনো কখনো তা বেশ ভয়ংকর রূপ নেয়। যেমনটা এই সপ্তাহে প্রশান্ত মহাসাগরের ওপরে দেখা গেছে।

নাসার এই মহাকাশচারীর তোলা ছবিগুলোতে কক্ষপথ থেকে মেঘের দারুণ রূপ ফুটে উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ এই ছবিগুলো দেখে অবাক হয়েছেন। একজন মন্তব্য করেছেন, খুব সুন্দর! আরেকজন মজার ছলে লিখেছেন, আমি মহাকাশ কেন্দ্রে থাকলে কোনো কাজেরই হতাম না, কারণ আমি সারাক্ষণ শুধু জানালার দিকেই তাকিয়ে থাকতাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights