মহেশপুরে প্রতিপক্ষের গুলিতে নিহত-২
ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের মহেশপুরে প্রতিপক্ষের গুলিতে শমীম হোসেন (৩০) ও মন্টু মিয়া (৩২) নামের দুই যুবক নিহত হয়েছে। বুধবার বিকালে (১৭জানুয়ারি) উপজেলার নেপা ইউপির বাগাডাঙ্গা (পল্লিআইট) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম বাগাডাঙ্গা পল্লিআইট গ্রামের সামছুল রহমানের ছেলে ও মন্টু মিয়া একই গ্রামের নয়ন মন্ডলে ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ওবাইদুর ইসলাম জানান, কিছুদিন পূর্বে শামীমের মাদকের চালান ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। পরে শামীমের মামলায় তরিকুলকে জেল খাটতে হয়। তিনি আরও জানান গত দুই-দিন আগে তরিকুল জেলখেটে বাড়ি ফিরলেও শামীম গংদের চাপে সে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। আজ বুধবার বিকালে শামীম তার দলবল নিয়ে তার বাড়িতে যেয়ে হামলা চালালে তরিকুলের গুলিতে শামীম ও মন্টু গুলি বৃদ্ধ হয়ে মারা যায় ।
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘনটার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আসামী পলাতক রয়েছে আটকের চেষ্টা চলছে।
