মাগুরায় আবাসিক হোটেল থেকে একজনের লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি

মাগুরা শহরের ঢাকারোড বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেল থেকে বোরহান উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা দিকে লাশটি উদ্ধার করা হয়। তার বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলা সদরে। তিনি একটি খাদ্যপণ্য বিপণন কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

হোটেলের ব্যবস্থাপক মাসুদুল হক জানান, সোমবার রাত ১০টার দিকে মার্কেটিংয়ের বিপণনের কাজে মাগুরায় এসে হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী তাকে ফোনে না পেয়ে হোটেলের ব্যবস্থাপক মাসুদুল হককে ফোন দেন। এ সময় মাসুদুল হক পুলিশকে খবর দিলে পুলিশ দমকল বাহিনীর উদ্ধারকারীদের সহযোগিতায় হোটেলের দরজা ভেঙে তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, হোটেল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights