মাগুরায় গণঅধিকার পরিষদের কমিটি ঘোষণা
মাগুরা প্রতিনিধি
মো. বরকত আলীকে সভাপতি ও মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গণঅধিকার পরিষদ মাগুরা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
৫৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শাকিল জামান। এছাড়া দপ্তর সম্পাদক হিসাবে বি.এম ফররুখ আহমদ, অর্থ সম্পাদক হিসাবে মো. মুরাদ হোসেন এবং প্রচার সম্পাদক হিসাবে মো. মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
রবিবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন মাগুরা জেলার এ কমিটির অনুমোদন করেন।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. বরকত আলী বলেন, মাগুরা জেলাকে গণঅধিকার পরিষদের ঘাঁটি হিসাবে রূপান্তরিত করতে যা কিছু প্রয়োজন তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে নিয়ে সেই কাজটি করে যাব। আমরা মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের ভালোবাসা নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
