মাগুরায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মাগুরা প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের জামরুলতলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সি রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতির সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সোহেল পারভেজ দীপ, এনামুল হক হিরক, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights