মাছ ধরতে গিয়ে খালের সুইচ গেটে আটকা পড়ে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার খুলুমবাড়ীয়া গ্রামের জিকে সংযোগ খালের সুইচ গেটে আটকা পরে ইউনুচ মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত ইউনুচ খুলুমবাড়ীয়া গ্রামের মৃত আজমত আলী মন্ডলের ছেলে। ঘটনার দিন সকালে মাছ ধরার উদ্দেশ্য সুইচ গেটের ভিতরে প্রবেশ করেন। দীর্ঘসময় তাকে গেট থেকে বের হতে না দেখায় এলাকাবাসী ভেতরে প্রবেশ করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে প্রতিবেশি আবুল হোসেন জানান, মাছ ধরতে গিয়ে সুইচ গেটে আটকা পড়ে সে। সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাছ ধরতে গিয়ে সুইচ গেটে আটকা পড়ে ওই ব্যক্তি মারা গেছে বলে শুনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights