মাদারীপুরে ইজি-বাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ
মাদারীপুর প্রতিনিধি–
মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।(২৬ সেপ্টেম্বর)২০২৩ ইং তারিখ রাজৈর উপজেলার শানেরপার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চুরি হওয়া দুটি ইজিবাইক উদ্ধার করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন কালকিনির উপজেলার চর ঠেঙ্গামারা গ্রামের সোহরাব বেপারীর ছেলে আনোয়ার বেপারী, মিনাজদি গ্রামের লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার, কোলচরী সস্তাল গ্রামের ছলেমান সরদারের ছেলে বাবু সরদার, মাদারীপুর সদর উপজেলার চাপাতলি এলাকার রায়হান হাওলাদারের স্ত্রী কেয়া মনি ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিজ বেপারীর ছেলে ফেরদৌস বেপারী।
আসামীদের (২৭সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, মাদারীপুরে বিভিন্ন সময় বেশকিছু ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। এনিয়ে অনেকগুলো মামলাও হয়েছে।
পুলিশ এই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য কাজ করে জাচ্ছে। মদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর উপজেলার শানেরপাড় থেকে একটি চুরি যাওয়া ইজিবাইক সহ তাদেরকে গ্রপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।
