মানিকগঞ্জে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে চাঁদাবাজির ঘটনা ধামাচাপার জন্য মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় জহিরুল ইসলাম (২০) নামের এক শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন। এর প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন‌ করেছেন।

আজ শনিবার (১০ মে) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার পারতিল্লি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় তিল্লি ইউনিয়নের জোওলার মোর এলাকায় তাকে মারধর করা হয়।

আহত জহিরুল ইসলাম মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন । তিনি চরতিল্লি এলাকার পরশ আলীর ছেলে। মানববন্ধনে পার-তিল্লি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ লাভলু মিয়া, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, তিল্লি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ চুন্নু, সাটুরিয়া উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা জীবন, ইউনিয়ন যুবদলের সদস্য সানোয়ার হোসেনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। দ্রুত সময়ে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি করেন মানববন্ধনে আগতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights