মায়ের পিছু নিয়ে নদীতে গিয়ে আঠারো মাসের শিশুর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে মায়ের পিছু পিছু নদীতে গিয়ে পানিতে ডুবে তুষার সরকার নামে আঠারো মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্য হয়েছে।

শিশুটি উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের সুজিত সরকারের ছেলে। শনিবার সকালে মায়ের সাথে শিশুটি নদীতে গেলে বাঘাটিয়া বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুটির মা কাপড় ধুতে বাড়ির অদূরে ধনু নদীতে গেলে পেছন পেছন শিশু তুষারও যায়। মায় কাপড় ধোয়া শেষে বাড়িতে চলে আসেন। কিছুক্ষণ পর তুষারকে দেখতে না পেয়ে পরিবারের লোকজনকে জানান। পরে অনেক খোজাখুঁজির পর নদীর ঘাটে গিয়ে শিশুটিকে পানিতে ভাসতে দেখেন বাবা। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ওসি খোকন সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights