মারা গেছেন আধুনিক ইইউর স্থপতি জ্যাক ডেলরস

অনলাইন ডেস্ক

ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ডেলরের কন্যা মার্টিন অরবি বলেন, প্যারিসে নিজ বাড়িতে বুধবার সকালে ঘুমে থাকাকালে তিনি মারা যান।
ডেলরসকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের স্থপতি বলা হয়ে থাকে। তিনি ব্লকটির মধ্যে মানুষজন, পণ্য ও পরিষেবার অবাধ যাতায়াতের অনুমতি দিয়ে একক বাজার তৈরি করতে সহায়তা করেছিলেন।

১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ডেলর ইউরোপীয় কমিশনের দায়িত্বে ছিলেন। ইউরোপে একক মুদ্রা ইউরো চালুরও ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন তিনি।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডেলরসের প্রশংসা করেছেন। তিনি ১৯৮১ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন।

ম্যাক্রো তার মৃত্যুতে শোক জানিয়ে বলেন, তার প্রতিশ্রুতি, তার আদর্শ এবং তার ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করব। আমি তার কাজ ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

ডেলরস তিন মেয়াদে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। অন্যদের চেয়ে বেশি সময় তিনি এ পদে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights