মালিবাগে প্রাইভেটকারের ভেতর মিলল দুই লাশ

অনলাইন ডেস্ক

রাজধানীর মালিবাগে একটি মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দু’জনের লাশ উদ্ধার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

সোমবার রমনা বিভাগের উপ- কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্টে পার্কিং করা অবস্থায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights