মিঠুন পুত্রকে কেন সেট থেকে ছুড়ে ফেলতে চেয়েছিলেন সালমান?

অনলাইন ডেস্ক

সালমান খান, বলিউডে তার দাপট ঠিক কতটা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ভাইজানের নাম শুনলে একশ্রেণি রীতিমত কাঁপতে থাকেন। তবে, সালমান খান সবাইকে বেশ কাছে টেনে নিতেই পছন্দ করেন। যদিও তিনি ভীষণ মুডি। কখনো মেজাজ হারিয়ে কাউকে আক্রমণ করে ফেলেন, কখনো আবার তিনি বুকে টেনে বলিউডে কাজ করতে সাহায্য করেন। বলিউডে এমন উদাহরণও প্রচুর রয়েছে। যেখানে বারবার সলমন খানকে দেখা গেছে সবার নজরের কেন্দ্রে জায়গা করে নিতে। তবে, একটা বিষয় তিনি মোটেও পছন্দ করেন না, তা হল তার বয়স নিয়ে টানাটানি। একবার মিঠুন পুত্র নমশি চক্রবর্তীর ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল।

তখন তিনি ‘ব্যাড বয়’ সিনেমার শুট সবেমাত্র শেষ করেছেন। পাশেই চলছিল রাধে সিনেমার শুট। সেদিন তিনি স্থির করেছিলেন তিনি সালমান খানের সঙ্গে দেখা করবেন। তিনি সেটে গিয়ে সলমনের পা স্পর্শ করে প্রণাম জানাতে গেলেই সালমান খান একপ্রকার মেজাজ হারান। তীব্র ভাঙায় আক্রমণ করে নমশিকে বুকে টেনে নেন তিনি।

সালমান বলেন, কোনোদিন এই কাজ আর কোরো না। এই কাজ যদি তুমি ভবিষ্যতে আর কোনোদিন করো, বিশেষ করে দিশা পাটানির সামনে… আমি তোমায় সেট থেকে ছুড়ে ফেলে দেব।’

এরপর নমশি বলেন, ‘তাই নিয়ম হয়, সালমানের পা ছোঁয়া যাবে না’।

নমশি প্রথম নন, এর আগে একই অভিজ্ঞতা হয়েছিল বরুণ ধাওয়ানের। তিনি এমনই এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন। ছোট থেকে তিনি দেখতেন সালমান খানকে তার বাবা ডেভিড ধাওয়ানের ফ্রেমে অভিনয় করতে। তখন থেকেই সালমানকে ছোট্ট বরুণ আঙ্কেল অর্থাৎ কাকা বলতেন। বড় হয়ে তিনি সালমানকে প্রকাশ্যে সালমান আঙ্কেল বলতেই তিনি চড় মারতে এগিয়ে আসেন। স্পষ্ট জানিয়েছিলেন ‘ভাই বোল’, অর্থাৎ ভাই বলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights