মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইল প্রতিনিধি

চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য পেয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৫০জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ৪০ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল দুইটায় ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকবৃন্দ এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাস জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস এম ফয়সল পিএসসি জানান, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় শিক্ষকমন্ডলীদের তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, মির্জাপুর ক্যাডেট কলেজ আমাদের গৌরব। তাদের এই সাফল্যজনক ফলাফলে পুরো মির্জাপুর তথা টাঙ্গাইলবাসী গর্বিত। শিক্ষা ও চিকিৎসাসহ সকল দিক দিয়েই সারা দেশের মধ্যে মির্জাপুর অনেক এগিয়ে রয়েছে। তার মধ্যে মির্জাপুর ক্যাডেট কলেজ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের স্বাক্ষর বহন করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights