মুকসুদপুরে নারীর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

নিখোঁজের ৪ দিন পর গোপালগঞ্জের মুকসুদপুরের একটি পুকুর থেকে ইট বাঁধা অবস্থায় খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামে বাড়ীর পাশের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তফা কামাল জানান, গত ২১ সেপ্টেম্বর নিখোঁজ হন খুরশিদা আক্তার। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার বিকেলে বাড়ীর পাশের একটি পুকুরে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। লাশের শরীরে ইট বাধা ছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত খুরশিদা আক্তার মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights