মুকসুদপুরে বিএনপির আইনবিষয়ক সহ-সম্পাদক মেসবাহ’র কর্মী ও মতবিনিময় সভা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয়তাবাদী দল বিএনপির আইনবিষয়ক সহ-সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ’র কর্মী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার ভাবরাশুর ইউনিয়নের কালীনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া।

স্থানীয় বিএনপি নেতা দুলাল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিএনপির আইনবিষয়ক সহ-সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর অহিদুল হক মোল্যা, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক এস এম সুমন, সাবেক ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাত মহশিন খিপু প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপি নেতা হাবিব জান মিয়া ও জাহিদুল ইসলাম লিটুর সঞ্চালনায় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর পর মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারেছে বিএনপি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ মানুষের স্বাধীনতা কড়ে নিয়েছিল। তাদের পতনের মধ্যে দিয়ে সাধারণ মানুষ বাক-স্বাধীনতা ফিরে পেয়েছে। আগামী নির্বাচনে বিএনপি জনগণের প্রার্থীকে মনোনয়ন দিবে। এক্ষেত্রে বিএনপির আইনবিষয়ক সহ-সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহকে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন দিবে এবং আওয়ামী লীগের এ ঘাঁটি থেকে বিএনপি জয়লাভ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights