মুক্তির প্রথম দিনেই আলোচনায় রাকিবিল বারীর নতুন নাটক ‘যদি আবার দেখা হয় ’

শুভ সরকার, বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা ও জেলা কালচারাল অফিসার রাকিবিল বারী অভিনীত বহুল প্রতীক্ষিত বিশেষ নাটক ‘যদি আবার দেখা হয়’ আজ আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নাটকটি আজ জনপ্রিয় ইউটিউব চ্যানেল ওয়েব স্কিন-এ অবমুক্ত করার পর থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে রাকিবিল বারী ।

রোমান্টিক ও পারিবারিক ড্রামা ঘরানার এই নাটকটিতে এক আবেগঘন প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যায়, জীবনের কঠিন বাস্তবতার মুখে পড়ে দুটি চেনা চরিত্র কীভাবে একে অপরের থেকে দূরে সরে যায় এবং পরবর্তীতে ভাগ্যের চক্রে আবার মুখোমুখি হয়। বিরহ ও মিলনের এই দোলাচলকে পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেতা অভিনেত্রীরা।

নাটকটিতে অভিনয় করেছে আশিক রহমান, প্রিয়ন্তি পিউ, রাকিবিল

বারী,খালিদ জামান, দেলোয়ার তালুকদার, কাজি ফাহিম, তোফায়েল আহমেদ, আইবি স্বাধীন এবং পাভেল

সহযোগী পরিচালনা: ওমর ফারুক

কার্যনির্বাহী প্রযোজক: তিমা সিদ্দিকা

ইউটিউব চ্যানেল ওয়েব স্ক্রীন

পরিচালক যারযিস আহমেদ জানান,নাটকটির চিত্রনাট্য সাধারণ মানুষের জীবনের টানাপোড়েনকে কেন্দ্র করে লেখা। রাকিবিল বারী তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন, যা দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।

মুক্তির প্রথম দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে ইতিবাচক রিভিউ দেখা যাচ্ছে। বিশেষ করে নাটকের প্রতিটি দৃশ্য এবং আবহ সংগীত দর্শকদের বেশ আবেগপ্রবণ করে তুলেছে। অনেক দর্শকই ‘ওয়েব স্কিন’ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে মন্তব্য করেছেন, সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা একটি কাজ হতে যাচ্ছে ‘যদি আবার দেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights