মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি এলাকায় একটি সুপারবোর্ড কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

রবিবার দুপুর ১টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তবে আগুনে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত নিয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, কারখানাটিতে হার্ডবোর্ড জাতীয় বিভিন্ন বোর্ড তৈরি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। প্রথমে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ১০টি ইউনিট সেখানে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights