মুস্তাফিজকে ছেড়ে যাদের দিকে নজর দিল্লির!

অনলাইন ডেস্ক

টাইগার পেসার মুস্তাফিজুর রহমান গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। এবার নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে আইপিএল ফ্যাঞ্চাইজিটি। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে বেশ কয়েকজন ক্রিকেটারের দিকে নজর থাকবে দিল্লির।

পেসার মুস্তাফিজ ছাড়াও নিলামের আগে সরফরাজ খান, মনীশ পাণ্ডে, রাইলি রুশোর মতো ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে দিল্লি। ফলে নিজেদের ব্যাটিং শক্তিশালী করতে চাইবে দিল্লি। এ কারণে বাড়তি নজর থাকবে কিউই তারকা অলরাউন্ডার ড্যারিল মিচেলের দিকে। এবারের নিলামে বড় দাম পেতে পারেন নিউজিল্যান্ডের এই ক্রিকেটারের।

ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন মিচেল। যেমন আগ্রাসী ব্যাটার, তেমনই প্রয়োজনে বল করতে পারেন। দিল্লি এমন একজন ক্রিকেটারকে নিয়ে মিডল অর্ডারের শক্তি বৃদ্ধি করতে চাইবে।
এছাড়া পাখির চোখ থাকতে পারে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের দিকে। তাকে দলে পেলে একসঙ্গে দু’টি লক্ষ্যপূরণ হবে দিল্লির। রিশভ পান্ত খেলতে না পারলে কামিন্সকে অধিনায়ক করতে পারবে দিল্লি। ভারতের মাটিতে অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights