মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলেও সংস্থাটি জানায়। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।
