মেয়েকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিলেন বাবা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণে মারিয়া (৫) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার পর মাটিচাপা দিয়েছেন বাবা। কথা না শোনায় রাগান্বিত হয়ে হাতে থাকা দাও দিয়ে কোপ দিলে মেয়ে মারিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অভিযুক্ত তাজুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় জোড়কানন পূর্ব ইউনিয়নের নির্ভয়পুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম পুলিশকে জানান, শুক্রবার সকাল ১০টার দিকে মারিয়াসহ তিনি গাছের চারা রোপণ করতে যান। একপর্যায়ে মেয়েকে একটি গাছের ডাল নিয়ে আসতে বলেন তিনি। সে কথা না শোনায় রাগান্বিত হয়ে তার হাতে থাকা দাও দিয়ে কোপ দিলে মেয়ে মারিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে দ্রুত সময়ের মধ্যে তাকে পাশে চিতাঘোলা নামক স্থানে মাটিচাপা দিয়ে বাড়িতে চলে যান।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights