মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলায় বাবাকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৫ ডিসেম্বর জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের গেনা হুজুরের বাড়ি থেকে মেয়েকে নিয়ে তার বাবা নিজ বাড়িতে ফিরছিলেন। সন্ধ্যা অনুমান সাড়ে ৬টার দিকে গণেশপুর গ্রামের কাঁচা রাস্তার পাশে নূর হোসেনের আমের নার্সারি বাগানে নিয়ে ধর্ষণ করে। মেয়ে বাড়িতে এসে তার মাকে এ ঘটনা বললে তার মা পোরশা থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারি কৌসুলি মকবুল হোসেন এবং আসামিপক্ষে আইনজীবী শুভ্র সাহা মামলা পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights