মে’র প্রথম ১০ দিনেই এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক

চলতি মে মাসের প্রথম ১০ দিনেই দেশে এসেছে ১২৮ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৮০ লাখ ডলার।

মঙ্গলবার (১২ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় এবার উল্লেখযোগ্য হারে বেড়েছে প্রবাসী আয়।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৩০ শতাংশ বেশি।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে দেশে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এছাড়া এপ্রিল মাসে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

এদিকে জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights