মেসির যে কথায় ফাইনালের আগে কেঁদেছিলেন মার্টিনেজ

অনলাইন ডেস্ক

সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোন বড় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ ১৯৯৩ সালে মহাদেশীয় শিরোপা জেতে আলবিসেলেস্তেরা, যখন মেসির বয়স ছিল মাত্র ছয় বছর। এরপর বর্নাঢ্য ক্যারিয়ারে সবকিছু অর্জন করলেও জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারছিলেন না মেসি।

সেই অপেক্ষার প্রহর শেষ হয় ২০২১ সালে। ২৮ বছর পর ফুটবলের বহু ইতিহাসের সাক্ষী মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় মেসির আর্জেন্টিনা। মেসি জয় করেন তার ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা। সেই ম্যাচের আগে সতীর্দের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন অধিনায়ক। যা শুনে কেঁদেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

এই দলের সদস্য ছিলেন সেই সময়ে সদ্য বাবা হওয়া মার্টিনেজ। ফাইনাল খেলার জন্য তিনি নিজের মেয়েকে পর্যন্ত দেখতে যাননি। এই গোলকিপারের এমন ত্যাগের কথা উল্লেখ্য করে মেসি বলেছিলেন, মার্টিনেজের জন্য হলেও তাদের শিরোপা জেতা উচিত।
অধিনায়কের এমন বক্তব্যে আবেগঘন হয়ে পড়েছিলেন মার্টিনেজ। একই সঙ্গে মেসির এই বাক্যগুলো বেশ অনু্প্রাণিতও করেছে দলের সদস্যের। সম্প্রতি গোল ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন মার্টিনেজ।

তিনি বলেন, ‘সত্যিই আমি অনুভব করেছি যে, আমি কাঁদতে ছিলাম। কারণ সে (মেসি) আমার মেয়ের কথা উল্লেখ করেছিল। আমার স্ত্রী (কোপা আমেরিকা) ফাইনালের ১০ দিন আগে মেয়ের জন্ম দিয়েছিল। মেসি বলেছিল, ‘এখানে আমাদের সঙ্গে থাকার জন্য সে তার নবজাতক কন্যাকে দেখেনি, এটা নিশ্চিত কর যেন (কোপা শিরোপা) আমরা তাকে উপহার দিতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights