মেহেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় মেহেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আহমদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিঙ্কন বিশ্বাস। সভায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অবস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights